কক্সবাজারের কটেজ জোন থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের অপরাধীদের অভয়ারণ্য,পতিতার হাট,ও মাদক কারবারি -মাদক সেবনকারীদের নিরাপদ স্হান কটেজ জোনে অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণী’কে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে সাংস্কৃতিক কেন্দ্রের পূর্ব পাশের কটেজ জোনে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক হওয়া ৪৮ জনের মধ্যে ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণী রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধী।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন