কক্সবাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা

কক্সবাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা
কক্সবাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কক্সবাজার প্রতিনিধি :

এ বার ব্যবহারযোগ্য পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক টন পলিথিন ও চারজন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী।

আরিফ উল্লাহ নিজামী জানান,নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে শহরের বাজারঘাটায়  অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় চারটি দোকান মালিককে অবৈধ পলিথিন রাখার দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

জরিমানা হওয়া চার ব্যবসায়ী হলেন, কেনাকাটা স্টোরের মালিক মো. জিসান, মা পারফিউমার স্টোরের মালিক মো. ওসমান, আলহামদুলিল্লাহ স্টোরের মালিক মো. সিরাজ ও সিরমা পারফিউমার স্টোরের মালিক জসিম উদ্দিন।

অভিযানে সহযোগিতা করেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও আনসার সদস্যরা।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ