কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা):

খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া ও খেশরা (শাহাজাদপুর) সংযোগ সেতুর কাছাকাছি কপোতাক্ষ নদ থেকে এক অজ্ঞাতনামা (পুরুষ) ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ দুপুরে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরার সময় মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি এলাকাবাসী ও প্রশাসনকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণও জানা যায়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ