এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ মার্চ) ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনে খবর পেয়ে কলাপাড়া থানার এসআই মোঃ হামিদুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। এসময় সলিমপুর এলাকায় মোঃ সোহাগ (৪৫) এর বসতঘর থেকে আপত্তিকর কর্মকান্ডে লিপ্ত অবস্থায় ৪ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সোহাগ (৪৫), মোঃ আবু হানিফ (৪২), মোসাঃ তানিয়া (২৬) ও মোসাঃ মাহিনুর (৩৫)।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে, এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ