কলাপাড়ায় মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ২ গরু চুরি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যের বাড়ি থেকে রাতের আধারে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগমের স্বামী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজাহার সিকদার (৭০) রোববার কলাপাড়া থানায় অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১২টার পর যেকোনো সময় ইসলামপুর এলাকার তাদের বসতবাড়ির গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দুটি গরু চুরি করে নিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার আগের দিন সন্ধ্যায় গরুগুলো মাঠ থেকে এনে গোয়ালঘরে বেঁধে রাখা হয়। রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। গভীর রাতে প্রকৃতির ডাকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দুটি গরু দেখতে না পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে বিষয়টি নিশ্চিত করেন। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরু গুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন