কলাপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় মো. নুরউদ্দিন হাওলাদার (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত নুরউদ্দিন হাওলাদার ওই এলাকার মোঃ ফারুক হাওলাদারের ছেলে। তিনি স¤প্রতি স্ত্রীর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খাওয়া-দাওয়ার পর স্ত্রীর সঙ্গে মোবাইলে কথাকাটির একপর্যায়ে অভিমান করে ঘরের বারান্দায় ঘুমাতে যান। পরে রাতে যেকোনো সময় বারান্দার আড়ার সঙ্গে নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।#

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ