কাঁঠালিয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মজিবুর রহমান নির্বাচিত

কাঁঠালিয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মজিবুর রহমান নির্বাচিত
কাঁঠালিয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মজিবুর রহমান নির্বাচিত
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাকিল মিয়াজী ,কাঠালিয়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঁঠালিয়া উপজেলা শাখার আমীর পুনরায় নির্বাচিত হয়েছেন মাষ্টার মো. মজিবুর রহমান। দলটির সদস্যরা গোপন ভোটের মাধ্যমে তাঁকে পুনরায় আমীর নির্বাচিত করেন।

মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারে দলের কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তার নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

দীর্ঘদিন থেকে কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব পালন করেছেন মাষ্টার মো. মজিবুর রহমান। দলের নেতাকর্মী ছাড়ায় সহনশীল, সদালাপি ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের কারণে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে।

মাষ্টার মো. মজিবুর রহমান কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর নির্বাচিত হওয়ায় দলের নেতাকর্মীসহ বিভিন্ন মহল তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ