কাউখালীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

কাউখালীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

 

পিরোজপুরের কাউখালীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষকদের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

 

এ সময় বক্তব্য রাখেন, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, কাউখালী সরকারি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, শিয়ালকাঠি দারু সুন্নাত ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত মাওলানা মিজানুর রহমান, কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক এসএম গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে। শিক্ষার পরিবেশ তৈরি করে শিক্ষকদের মর্যাদা না বাড়ালে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়বে। শিক্ষকদের শাসন ব্যবস্থা তুলে নেবার ফলে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় মনোযোগ হারিয়ে ফেলেছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ