কাউখালীতে সুপারি গাছ থেকে পড়ে স্কুল ছাত্র নিহত

কাউখালীতে সুপারি গাছ থেকে পড়ে স্কুল ছাত্র নিহত
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের কাউখালীতে সুপারি গাছ থেকে পড়ে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মোঃ ইসমাইল (১০) উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানাযায়, ইসমলাইল দুপুরে স্কুল থেকে এসে নিজেদের সুপারি গাছে উঠে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ডু বলেন, দুপুরের দিকে ইসমাইল নামে এক স্কুল ছাত্রকে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কিন্তু কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলেমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ