কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। এতে একটি ভ্যারাইটি দোকান থেকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী মোঃ শহিদ মিয়া (৪২), দীর্ঘ চার বছর ধরে আলিম মার্কেটের “মা জেনারেল স্টোর” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ ভোর রাত আনুমানিক ৩:৫০ মিনিট থেকে সকাল ৫:০০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা ২ জন চোর দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানের বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
দোকান মালিক শহিদ মিয়া জানান, প্রতিদিনের মতো তিনি সকালে দোকান খুলতে এসে দেখেন শাটারের তালা ভাঙা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, মুখোশ পরিহিত দুই ব্যক্তি দোকানে প্রবেশ করে চুরি কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য, স¤প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা রাত্রীকালীন টহল জোরদার এবং বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ