কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কেরাণীগঞ্জ প্রতিনিধিঃ

কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির ২০২৫-২০২৬ইং সালের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ২৯ জানুয়ারি বুধবার সন্ধা ৭ থেকে রাত ৯ টা পর্যন্ত সমিতি কার্যালয়ে একটানা ভোট গ্রহনের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।

এতে সংগঠনের পূর্বেকার কার্যনির্বাহী পরিষদের ৩০জন সদস্য স্বত:স্ফুর্ত অংশগ্রহন করে ব্যালটের মাধ্যমে নিজ নিজ ভোট প্রদান করেন। নির্বাচনে ৩০ ভোটের মধ্যে ২৮ ভোট পেয়ে সংগঠনের সাবেক সভাপতি হাজী সৈয়দ আবুল হোসেন খোকন পুনরায় সভাপতি  নির্বাচিত হয়েছেন। এছাড়া সমপরিমান ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মোঃ ইউসুফ আলী। অপরদিকে ২২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শাহ-আলম ফরাজী।

উল্লেখ্য কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন। যেখানে কেবলমাত্র কেরাণীগঞ্জে বসবাসরত পটুয়াখালী জেলার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন সদস্য হয়ে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে এলাকাবাসীর বিভিন্ন ধরনের সেবায় আত্ম নিয়োগ করে থাকেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ