কেরাণীগঞ্জে যৌথ বাহিনীর মোটর সাইকেল মহড়া

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রক্রিয়া হিসেবে কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের সার্বিক তত্বাবধায়নে আজ সকালে একটি যৌথ মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত মহড়াটি ধলেশ্বরী টোল প্লাজা হতে শুরু হয়ে আব্দুল্লাহপুর, কদমতলী, জনি টাওয়ার মোড়, জিনজিরা টিন পট্টি, বাবু বাজার ব্রিজ, হাসনাবাদ, ইকুরিয়া, রাজেন্দ্রপুর, আব্দুল্লাহপুর হয়ে পুনরায় ধলেশ্বরী টোল প্লাজায় গিয়ে সমাপ্ত হয়। মহড়ায় সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও বাংলাদেশ পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় সেনাবাহিনীর ১০ টি, র‍্যাবের ৪ টি, বিজিবির ৪টি এবং পুলিশের ৬ টি মোটর সাইকেলে স্ব স্ব বাহিনীর সদস্যগণ অংশগ্রহণ করে।
যৌথ বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা, আন্তঃবাহিনী সমন্বয় এবং এলাকা ভিত্তিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর প্রস্তুতির বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এ ধরনের মহড়া সাধারণ জনগণের মাঝে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। খবর-বিজ্ঞপ্তি ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন