ক্রীড়া প্রতিবেদক
বুলবুলের মেয়াদ শেষ হতে চলল। তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে মাঠে নেমেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি অবসর নিয়েছেন এক বছরও হয়নি। এখন পর্যন্ত সভাপতি পদে এ দুজনই মাঠে আছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন হওয়ার কথা রয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহে। এ নির্বাচন সামনে রেখে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের সদস্যদের নাম জানানো হয়েছে।
বিসিবি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইনকে। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)। এখন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার কাজ করবেন কমিশনের তিন সদস্য।
আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বিসিবিতে শেষ হয় নাজমুল হাসান পাপনের দীর্ঘ এক অধ্যায়ের। এরপর সভাপতি হয়ে আসেন সাবেক অধিনায়ক ও নির্বাচক প্যানেলের প্রধান ফারুক আহমেদ। তিনিও পদ ধরে রাখতে পারেননি। তার জায়গায় সভাপতি করা হয় আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। ফারুকের মতো তিনিও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে এরপরও সভাপতি হন।
বুলবুলের মেয়াদ শেষ হতে চলল। তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে মাঠে নেমেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি অবসর নিয়েছেন এক বছরও হয়নি। এখন পর্যন্ত সভাপতি পদে এ দুজনই মাঠে আছেন।
মোট তিনটি ক্যাটাগরিতে বিসিবির ২৫ জন পরিচালকরা নির্বাচিত হয়ে আসবেন। এই ২৫ জন চার বছরের জন্য নির্বাচিত হন। তারা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।