খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন ফিরোজ সরকার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক-

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ নভেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপন নম্বর ০৫.০০.০০০০.১৩০.১২.০০১.২৫.১১০১ এর ধারাবাহিকতায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মো: ফিরোজ সরকার।
ইতোপূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস ১৭ তম ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন।

উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা মো. মাসুদুল হাসান গত ৩০ নভেম্বর ২০২৫ খ্রি: থেকে অবসরে গেছেন। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ