খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকাস্থ উর্দুভাষীদের দোয়া মোনাজাত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি)’চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ আছর রাজধানীর মীরপুরের ১০/ এ বাইতুল মামুর জামে মসজিদ এ মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করেন বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের সংগঠন, বাংলাদেশ মোহাজির ওয়েল ফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কমিটি (B M W D C)। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ( B, M, W, D, C)এর উপদেষ্টা, নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির, মোঃ সালাউদ্দিন, মোঃ আব্দুল কুদ্দুস সাওন, মোঃ তোফায়েল কোরাইসী , এস কে আজিম , সাদাকাত খান ফাক্কু , মোঃ শুভ খাঁন রোহান ও মোহাম্মদ জামাল হোসেন বাপ্পি সিনিয়র যুগ্ম আহবায়ক পল্লবী থানা যুবদল এবং মোঃ জোবায়ের মোঃ গুড্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্তাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ