খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেরাণীগঞ্জে দোয়া-মোনাজাত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :
তিন বারের সফল প্রধানমন্ত্রী ,আপষহীন- দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কেরাণীগঞ্জে দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়নের কেসি-শাহ ডক ইয়ার্ড এলাকায় এ দোয়া-মোনাতের আয়োজন করেন আগানগর ইউনিয়ন কৃষক দল ও অন্যান্য সংগঠন। দোয়া অনুষ্ঠানে মহান রাব্বুল আলামিনের নিকট বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।
আগানগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু তাহের মুন্নার নেতৃত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আরশাদ রহমান সপু, অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ সিটব্যবসায়ী সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তান,বিএনপি নেতা শফিকুল ইসলাম সাঈদ,ফয়জুল ইসলাম ফজল , মো: জামাল,যুবদল নেতা আরমান উল্লাহ ডাবলু,কৃষকদল নেতা মো.নাসির উদ্দিন, মো: হিমেল,মো: গিয়াস উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানও সদস্য। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ