খালেদা জিয়া হত্যাচেষ্টা মামলায় শিল্পী জায়েদ-জয়-সাজু আসামি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আমাদের কন্ঠ প্রতিবেদক:

দীর্ঘ ১০বছরপর দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা। ২৫ আগস্ট রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
জানাযায়,২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলার উলেস্নখযোগ্য অপর আসামিরা হলেন, শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারম্নক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাইদ খোকন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ, আবু আহম্মেদ মন্নাফী, মতিঝিল জোনের তৎকালীন এডিসি মেহেদী, একে এম মমিনুল হক সাঈদ, মো¯ত্মফা জামান পপি।

মামলার অভিযোগে বাদী উলেস্নখ করেন, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা করেন আসামিরা । এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪ টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। এতে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন এবং খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে আহত হন সাধারণ পথচারীরা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ