শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়া পাড় ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪৪) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত তাসমিন আরা নাজ ওই এলাকার মিয়া বাড়ির আমজাদ মিয়ার ভাগ্নি। তিনি গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নাজ বাসা থেকে বেড় হয়। দুপুরে পূর্ব কোমরনই ঘাঘট নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। সদর থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। স্থানীয়রা বলেন মৃত তাসনিম আরা নাজ মিয়া পাড়ার নাজের হোসেন মেয়ে ও আমজাদ মিয়ার ভাগ্নি। মৃত নাজ গাইবান্ধা এন এইচ মর্ডান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ব্যক্তিগত জীবনে তিনি অবিহিত ছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিনুর ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তদন্ত শেষে জানা যাবে।