গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস পালিত

গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস পালিত
গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস পালিত
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা প্রশাসণ ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আজ রবিবার গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।কর্মসূচির মধ্যে ছিল  বর্ণাঢ্য র‌্যালি ও স্মার্ট কার্ড বিতরণ।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা  মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার  মোঃ শাহিনুর আলম, জেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম ও অধ্যক্ষ জহুরুল কাইয়ুম সহ গণ মাধ্যমকর্মী,  অন্যান্য কর্মকর্তাগণ । অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।

এবারের প্রতিপাদ্য ছিল,  “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ