গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):

আগামী২৮সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালনের জন্য যথাযথভাবে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা, গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ,লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, জেলা শাখার সদস্য সম্পা দেব। নেতৃবৃন্দ পূজা মন্ডপ,মন্দির ও এর আশপাশে এলাকায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল,নিয়ন্ত্রণ কক্ষ ও পর্যাপ্ত জনবল নিয়োগ করে সংখ্যালঘু স¤প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট বিশেষভাবে অনুরোধ জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ