গোপালগঞ্জের বিদায়ী ইউএনও রকিবুল হাসানকে সংবর্ধনা প্রদান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিসা আক্তার দিনা :

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র সাংবাদিকরা।গোপালগঞ্জ সদর উপজেলার মিলনায়তনে গতকাল সোমবার (১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসানকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি ‘র) সভাপতি মোঃ মোজাহারুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আহাম্মদ আলী খান, সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নিসা আক্তার দিনা, নির্বাহী সদস্য রনি আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে নির্বাহী অফিসার এম. রকিবুল হাসানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। স¤প্রতি তিনি সহকারী সচিব থেকে পদোন্নতি পেয়ে উপসচিব হিসেবে গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ে পদায়িত হয়েছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ