ঘূর্ণিঝড় দানা: বরগুনায় দমকা হাওয়ায় গাছ পড়ে ১ জনে মৃত্যু

ঘূর্ণিঝড় দানা: বরগুনায় দমকা হাওয়ায় গাছ পড়ে ১ জনে মৃত্যু
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান ,বরগুনা জেলা প্রতিনিধি:

ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে বরগুনার বেতাগী উপজেলায় গাছ চাপা পড়ে আশ্রাফ আলী (৬১) নামের এক ব্যাক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যাক্তি বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা নামক এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে হঠাৎ ঝড়ো হাওয়ায় বেতাগী উপজেলা ছোট মোকামিয়া নামক এলাকায় গাছ ভেঙে চাপা পড়ে এ নিহতের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই  কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে বেতাগীর ছোট মোকামিয়া নামক এলাকায় রওয়না হন আশ্রাফ আলী। এ সময় ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে হঠাৎ করে দমকা হাওয়া শুরু হলে একটি চাম্পল গাছ ভেঙে পড়ে তিনি চাপা পরেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান  বলেন, ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে বেতাগীতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে আশ্রাফ আলী নামক একজনের মৃত্যুর খবর পেয়েছি।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ