ঘোড়াঘাটে ১৬৭১ লিটার ডিজেল জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুরে উপজেলার আজাদমোড় এলাকায় অবস্থিত সালাম ভলকানাইজিং নামক একটি দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

এ সময় দোকান থেকে বিপুল পরিমাণ ডিজেল তেল জব্দ করা হয়। অভিযান চলাকালে দোকানের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে এসব ডিজেল সংরক্ষণ করা হয়েছিল।
জানা গেছে, জব্দকৃত তেল পরবর্তীতে ঘোড়াঘাটের মেসার্স খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশনে নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান,জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন