চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে বিক্ষোভ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কক্সবাজার প্রতিনিধি :

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে সকাল সাতকানিয়া উপজেলার কেরানিহাট, লোহাগাড়া উপজেলা সদর এবং চকরিয়া পৌরসভা এলাকায় সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এসময় বিক্ষোভকারীরা ৬ লেনের দাবিতে  দিতে থাকেন। একপর্যায়ে ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন উপজেলার প্রশাসনের কর্মকর্তারা। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯ টার দিকে অবরোধ শুরু হয় এবং বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

এর আগে অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা বলেন, এই মহাসড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই এই সড়কের কোথাও না কোথাও ভয়াবহ দুর্ঘটনা ঘটছে- সংবাদপত্র খুললেই তার প্রমাণ মেলে। আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না। বারবার অনুরোধ ও দাবি জানিয়েও এখনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে ব্লকেড কর্মসূচি পালন করছি।

তারা বলেন, এই সড়ক শুধু স্থানীয়রা ব্যবহার করেন না। এটি দেশের অর্থনীতি, পর্যটন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক ত্রাণ পৌঁছানোর কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষাধিক মানুষ কক্সবাজারে যাতায়াত করেন। অথচ দেশের অন্যতম ব্যস্ত এই সড়কটি অনেক জায়গায় পাড়ার গলির চেয়েও সরু। জাঙ্গালিয়ার মতো কিছু অংশ ঢালু ও আঁকাবাঁকা। আবার রাতে লবণের গাড়ি চলাচলের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। প্রতিটি দুর্ঘটনার পর কর্তৃপক্ষের কাছ থেকে সড়ক প্রশস্থ করার আশ্বাস মিললেও বাস্তবে কোনো উদ্যোগ দেখা যায় না।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ