চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের পাল্লা ভারি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এমএকে.জিলানী(নাচোল) :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে কৌশলী জামায়াতে ইসলামীর জয়ের পাল্লা ভারি বলে দাবি করছে স্থানীয়রা । ফলে এ আসনে জয়লাভের আশা দেখছে দলটি ।

বিএনপির আলহাজ্ব আমিনুল ইসলামের (ধানের শীষ) ও জামায়াতে ইসলামীর ড. মু. মিজানুর রহমানের (দাঁড়িপাল্লা) প্রতীকে হাড্ডা-হাড্ডি লড়ায় হবে বলে মনে করছেন এ আসনের ভোটার-সমার্থকরা । বিশ্লেষকরা ধারনা করছেন বিএনপির ঘাঁটি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি পূণরুদ্ধার করতে দলের মধ্যেকার বিভক্তি কাটিয়ে উঠে তরুণ ভোটারকে আকৃষ্ট করে ও বিগত ৫ আগস্ট/২০২৪ পরবর্তী আ’লীগের নেতা-কর্মীদের প্রতি দরদী ভূমিকা কাজে লাগিয়ে এবারের নির্বাচনী যুদ্ধে জয়ের মালা বিএনপির গলায়ই উঠবে।

অন্যদিকে কৌশলী জামায়াত বিএনপির দলের ভিতরের কোন্দোল কাজে লাগিয়ে ও ভাসমান ভোটারের মন জয় করে বিজয়মাল্য জামায়াতের গলায়ই উঠবে। চুড়ান্ত মনোনয়নের পর থেকেই বিএনপি-জামায়াতের প্রার্থী ভোটার-সমার্থকদের নিয়ে পাড়া-মহল্লায় কমিটি গঠন, গণসংযোগ ও যুগোপোযোগী প্রতিশ্রæতি দিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন। গত ৪ ফেব্রæয়ারী জামায়াত প্রার্থী তাঁর নির্বাচনী ইসতেহার ঘোষনা করেছেন। তাঁর ইসতেহারে ১১টি প্রস্তাবনায় ৫৫টি উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছেন। অপরদিকে বিএনপি দলীয় প্রার্থী নির্বাচনী প্রচারাভিযানে ভোটারদের নিকট থেকে উত্থাপিত এলাকার সমস্যা পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন। উভয় প্রর্থীই এ আসনের কৃষকদের সারের প্রাপ্যতা নিশ্চিত ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থান এবং জাতীয় ও স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রæতি দিয়ে চলেছেন।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি এম.মজিদুল হক বলেন, কেন্দ্রের সিদ্ধান্তে আমরা সকল প্রার্থীরা দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছি। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম অযোগ্য নেতৃত্বের পিছনে আমরাকে ব্যবহার করছেন। ফলে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এ ক্ষোভকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন জামাতের প্রার্থী। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়তের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী ইয়াহইয়া খালেদ বলেন, সাধারণ ভোটারগণ বিএনপি-আওয়ামীলীগের শাসন দেখেছেন। এবার জামায়াতকে ভোট দিয়ে তাঁদের ঈমানী পরীক্ষা করবেন বলে আশা করছি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন