জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জাতীয় সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বকশীবাজারে অবস্থিত জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে জাতীয় সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের সঞ্চালনায় শনিবার দুপুরে সংস্থার প্রধান কার্যালয়ে এই সভার অয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য, অ্যাড. খোরশেদ মিয়া আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. এম মাসুদ রানা, ডেইলি টাইমস এর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা লেডিস ক্লাবের সমাজ কল্যান সম্পাদক রাফেয়া আবেদীন।
এসময় প্রতিবন্ধী ব্যাক্তিদের আত্বকর্মসংস্থান সৃষ্টি এবং আত্বনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষে সংস্থার নিজস্ব তহবিল হতে অসহায় দারিদ্র দৃষ্টি প্রতিবন্ধীকে চিকিৎসা সাহায্য, শিক্ষা ভাতা, বয়স্ক ভাতা, ক্ষুদ্র ব্যাবসা সাহায্য ও পুনর্বাসন সহ ৫শত দৃষ্টি প্রতিবন্ধীদের কে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত ব্ক্তব্য কালে সংস্থার মহাসচিব জনাব মোঃ আইউব আলী হাওলাদার তার বক্তব্যে সংস্থার বিভিন্ন মুখী উন্নয়নসহ সংস্থার বাজেট ও পরিকল্পনা সভায় পেশ করে এবং অন্তবর্তীকালীন সরকারের নিকট দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষে কয়েকটি দাবি পেশ করেন।
১। সংস্থার প্রধান কার্যালয় ৬-অরফানেজ রোড, বকশীবাজার, ঢাকা – ১২১৯, এর বারটি সংস্থার নামে স্থায়ীভাবে বিনাম‚লে বরাদ্ধ প্রদান করা
২। বিনাম‚ল্যে শিক্ষার ব্যবস্থা করা।
৩। প্রতিবন্ধী ভিক্ষাবৃদ্ধি দ‚রীকরনের জন্য তাকে তার পরিবারের যে কোন এক জনকে কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষাবৃক্তি থেকে মুক্ত করা।
৮। প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা ও বাসস্থানের ব্যবস্থা করা
পরে বক্তব্যকালে তাদের দাবির সাথে একমত হয়ে প্রধান অতিথি সহ অন্যান্য আগত অতিথির দৃষ্টি প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে তাদের পাশে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ।
এসময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রহিম, কোষাধ্যক্ষ হারুন-অর-রশিদ , ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমান সহ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যবৃন্দ । #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ