রেজাউল করিম খান (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জ -২ আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেছেন, ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন,গুম খুন হয়েছেন সেই সকল বীর শহীদদের এবং নিপীড়িত নিষ্পেষিত মজলুম মানুষদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের নতুন সংগ্রামের অভিযাত্রা।
বুধবার বিকালে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর আলোকে জেলা বিএনপির বিজয় মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ এইসব কথা বলেন।
জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খানের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট ও আলমগীর আলম,শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম ও সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম।