মো:- মহি উদ্দীন(ঝিনাইদহ) :
ঝিনাইদহ সদর উপজেলায় উদ্বেগজনক হারে বেড়েছে নারী-শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ ও অপমৃত্যু সংখ্যা। গত ৬ মাসেই ঝিনাইদহ সদর উপজেলায় মামলা হয়েছে ২’শ ৪৩ টি। এর মধ্যে ৯০ টি অপমৃত্যু, ২২ টি নারী-শিশু নির্যাতন, ১২ টি হত্যা ধর্ষন ৪ টি বাকি মানবপাচার, পর্ণগ্রাফি ও অপহরণ মামলা। বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা শহরের ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর প্রশিক্ষণ কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম। সেসময় উপজেলা ফোরামের সভাপতি জার্নালিস্ট ময়না খাতুন, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, এমপাওয়ারহার প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কুতুব উদ্দিন,সাব্দার আলী, রাশিদা খাতুন,শাহীনুর রহমান, সহ উপজেলা ফ্যাসিলিটেরগণ উপস্থিত ছিলেন।এ সময় আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম সালেহ, সময় টিভি প্রতিবেদক লোটাস রহমান সোহাগ, নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি নিরব আহমেদ ,লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ওমর আলী সোহাগ ,আজকের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদসহ উপস্থিত সাংবাদিকগন ঝিনাইদহ জেলার নারীদের বিভিন্ন নির্যাতনের বিষয়ে তুলে ধরে আলোকপাত করেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)’র সহযোগিতায় উই এর আয়োজনে সংবাদ সম্মেলন থেকে জানানো হয় হত্যা, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও অপমৃত্যুসহ অপরাধ বৃদ্ধি শুধু ভুক্তভোগীর জীবনকে বিপর্যস্ত করে না বরং সামগ্রিকভাবে সমাজের শান্তি নিরাপত্তা ও উন্নয়নকে মারাত্বক ব্যাহত করে। সে কারনে আগামী দিনে নারী ও শিশুদের প্রতি যে কোন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সমাজের সব শ্রেণি পেশার মানুষকে কাজ করার আহবান জানান।
- দৈনিক আমাদের কণ্ঠ: অপরাধ সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ