মোঃ মহি উদ্দীন(ঝিনাইদহ):
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি অংশ হিসেবে ২০২৫-২০২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু -কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। খেলা শেষে বিভিন্ন ইভেন্টের ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।এছাড়া সকল প্রতিযোগিদের সান্তনা পুরস্কার প্রদান করা হয়। উক্ত প্রতিযোগিতায় শিশু-কিশোররা১৮ টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক মো: মমিনুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু, সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, দর্শনার্থীবৃন্দসহ সুখী বৃন্দ উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ