ঝিনাইদহে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন কর্মশালা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ মহি উদ্দীন (ঝিনাইদহ)
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় আধুনিক উৎপাদনের কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কক্ষে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রইজ এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিলার মাহবুব আলম চৌধুরী পিন্টু এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন হরিনাকুন্ডু উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: কামরুল হাসানসহ আরও উপস্থিত ছিলেন ডিলার বাহারুল ইসলাম, ব্র্যাক এর কোটচাঁদপুরের সিনিয়র টেরিটোরি অফিসার আল আমিন ,ঝিনাইদহের টেরিটোরি সেলস অফিসার জাকির হোসেন। হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৫০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর সহ অতিথিবৃন্দ প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন কৃষকের মাঝে ব্র্যাকের উন্নত জাতের হাইব্রিড ধানের বীজ প্রদান করেন। প্রশিক্ষণ এর সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক সিড এন্ড এন্টারপ্রাইজ এর কোটচাঁদপুরের সিনিয়র টেরিটোরি অফিসার আল আমিন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ