ডিজিটাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে ক্যাথলিক স্কুলের গির্জায় প্রার্থনায় অংশ নেওয়া শিশুদের ওপর বুধবার (২৭ আগস্ট) বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই শিক্ষার্থী আহত ও ১৭ জন আহত হয়েছেন।
এ ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলেছে। হামলাকারীর অস্ত্রের গায়ে লেখা ছিল—‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’ এবং ‘ভারতে পরমাণু হামলা চালাও’। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এসব বার্তার ভিডিও হামলাকারীর ইউটিউব চ্যানেল থেকে পাওয়া গেলেও বর্তমানে সেটি মুছে ফেলা হয়েছে।
হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান (২৩)। সে একসঙ্গে তিনটি অস্ত্র—রাইফেল, শটগান ও পিস্তল—ব্যবহার করে গির্জার ভেতরে অজস্র গুলি চালায়। পরে স্কুলের পার্কিং লটে তার মৃতদেহ উদ্ধার করা হয়। কর্মকর্তারা ধারণা করছেন, ওয়েস্টম্যান নিজ গুলিতে আত্মহত্যা করেছে।
আদালতের রেকর্ড বলছে, ২০২০ সালে ওয়েস্টম্যান নিজের নাম রবার্ট থেকে পরিবর্তন করে রবিন রাখে, কারণ সে নিজেকে নারী হিসেবে পরিচয় দিত। পুলিশ জানিয়েছে, সে বৈধভাবে অস্ত্র কিনেছিল, তার কোনো অপরাধম‚লক রেকর্ড ছিল না এবং হামলায় সে একাই যুক্ত ছিল।
ঘটনার আগে ‘রবিন ডব্লিউ’ নামের একটি ইউটিউব চ্যানেলে অন্তত দুটি ভিডিও প্রকাশিত হয়। প্রায় ১০ মিনিটের একটি ভিডিওতে অস্ত্র, গোলাবারুদ এবং লোড করা ম্যাগাজিন দেখা যায়। ম্যাগাজিনে লেখা ছিল—‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’, ‘এখনই ট্রাম্পকে হত্যা করো’, ‘ইসরায়েলের পতন ঘটাতে হবে’, ‘ইসরায়েলকে পুডড়য়ে দাও’, ‘শিশুদের জন্য’ এবং ‘তোমাদের ঈশ্বর কোথায়?’। একটি অস্ত্রের গায়ে স্পষ্টভাবে লেখা ছিল—‘নিউক ইন্ডিয়া’ বা ‘ভারতে পরমাণু হামলা চালাও’।
ভিডিওটিতে আরও দেখা যায়, রবিন পরিবারের উদ্দেশে একটি চিঠি লিখেছে যেখানে এই হামলার কারণে তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছে। সেখানে সে একটি ছোট পিস্তল হাতে তুলে নিয়ে বলেছিল, ‘এটি আমার জন্য। প্রয়োজনে ব্যবহার করব।’
দ্বিতীয় ভিডিওটি প্রায় ২০ মিনিট দীর্ঘ, যেখানে দুটি জার্নাল দেখানো হয়—একটি ১৫০ পৃষ্ঠার বেশি এবং আরেকটি ৬০ পৃষ্ঠার বেশি। উভয় জার্নালই সিরিলিক লিপিতে লেখা এবং দ্বিতীয়টির সর্বশেষ তারিখ ২১ আগস্ট ২০২৫। হামলাকারীর ম্যাগাজিনে অতীতের স্কুল হামলাকারীদের নামও পাওয়া গেছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম ভিডিওর সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘গভীরভাবে অসুস্থ এই হত্যাকারী অস্ত্রের ম্যাগাজিনে ‘ঋড়ৎ ঃযব ঈযরষফৎবহ’, ‘ডযবৎব রং ুড়ঁৎ এড়ফ?’ এবং ‘করষষ উড়হধষফ ঞৎঁসঢ়’-এর মতো ভয়ংকর বার্তা লিখেছিল।’
ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা দেশে জাতীয় শোক ঘোষণা করেন এবং পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। তিনি বলেন, ‘এই সহিংসতা অকল্পনীয়। যারা শিশুদের লক্ষ্য করে গুলি চালায়, তারা মানবতার শত্রু।
কর্তৃপক্ষ জানিয়েছে, মিনিয়াপোলিসের এই হামলাটি ২০২৫ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রে সংঘটিত ১৪৬তম স্কুলে গুলি চালানোর ঘটনা।