সৈয়দ ফজলে রাব্বী ডলার ঃ
বগুড়া সিটি কর্পোরেশনের টেকসই উন্নয়নে নাগরিক সমস্যা ও প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। টেকসই জীবনমান গবেষণা কেন্দ্রের উদ্যোগে গতকাল শনিবার সরকারি মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁর বদলগাছী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. আলামগীর হাসান । সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন। প্রধান আলোচক ছিলেন বগুড়া পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ এ.কে.এম মাহবুবর রহমান।
প্রধান অতিথির ব্যক্তব্যে সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, আমরা পরিকল্পনা নিয়েছি শহরকে বিকেন্দ্রীকরণ করার। ইতোমধ্যে ঠনঠনিয়া বাসস্ট্যন্ডকে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। আমরা বগুড়াকে টেকসই শহর করতে চাই। তার জন্য প্রয়োজন সবার সহযোগিতা। সেমিনারের মূল আলোচক এ্যাডঃ এ কে এম মাহবুবর রহমান ১৮৭৬ সালে থেকে বর্তমান বগুড়া সিটি কর্পোরেশনের গঠনের ইতিহাস তোলে ধরে বলেন, বগুড়াবাসীদের জন্য এখন নতুন সুযোগ এসেছে। টেকসই ও হেলদি সিটি গঠনে আমাদের সোচ্চার হতে হবে। অতিরিক্ত যানবাহনের চাপ কমানোর জন্য লাইসেন্স ও শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি গাড়ি পার্কিং এর ব্যবস্থা করতে হবে। সম্মেলনে আলোচক হিসাবে বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) পরিচালক ড. শেখ মেহেদী মোহাম্মদ, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মো. মতিউর রহমান, সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর মো. রফিকুল ইসলাম, গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. মনসুর আহমেদ এবং গবেষণা কেন্দ্রের কো-চেয়ারপার্সন ড. শাহাদৎ হোসেন।
সেমিনারে সভাপতির বক্তব্যে ড. বেল্লাল হোসেন বলেন, সিটি কর্পোরেশনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা দরকার। শহরকে প্রশাসনিক, বাণিজ্যিক ও আবাসিক জোনে ভাগ করে সাজাতে হবে। আমাদের শহরের একটি মডেল তৈরি করতে হবে যা প্রাচীন পুন্ড্রের বৈশিষ্ট্য ধারণ করে। সেমিনারে আরো উপস্থিত ছিলেন, শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমান, সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুল মতিন, ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক মো. শাহাজাহান আলী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব টিপু সুলতান, মোছা. মাছুমা আক্তার জাহান, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যাপক মো. আব্দুল করিম, সহযোগী অধ্যাপক অরূপ কুমার কুন্ডু, ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, দৈনিক করতোয়ার সিনিয়র সাংবাদিক রাহাত রিটু প্রমুখ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ