ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদ‚ষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদ‚ষণের কবলে। সেই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বাতাস আজ আস্বাস্থ্যকর। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৫৭ স্কোর নিয়ে বিশ্বের দ‚ষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। যা মানের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
একিউআই স‚চক অনুযায়ী, ১৭৬ স্কোর নিয়ে দ‚ষণের তালিকায় শীর্ষে রয়েছে কিনশাসা। এছাড়া ১৬৭, ১৬২ ও ১৩২ স্কোর যথাক্রমে নিয়ে মানামা দ্বিতীয়, জাকার্তা তৃতীয় ও লাহোর পঞ্চম স্থানে রয়েছে।
বৈশ্বিক মানদÐ অনুযায়ী, বায়ুমান স‚চক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়।
১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়, জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদ‚ষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদ‚ষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ