ছাব্বির হোসেন (দোহার-নবাবগঞ্জ) :
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে শেষ জনসভা অনুষ্ঠিত ঢাকা-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের। আজ ৯ই ফেব্রুয়ারি বিকেলে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠ প্রাঙ্গনে-এই সভার আয়োজন করা হয়।এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভাস্থলজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ¯েøাগান ও ব্যানার-ফেস্টুনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক।
তিনি বলেন,এই নির্বাচন শুধু একটি ভোটের নির্বাচন নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই। ঢাকা–১ আসনের মানুষ পরিবর্তন চায়, ন্যায় ও সুশাসন চায়। তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে দোহার ও নবাবগঞ্জের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবো। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব বেনজির আহমেদ টিটু (সহ সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ)। আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতারা।