তামাক কর ণীতি চুড়ান্তের দাবিতে কেরাণীগঞ্জে মানব বন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কেরাণীগঞ্জ(ঢাকা) প্রতিবেদক:

কর ফাঁকি রোধে অবিলম্বে তামাক কর ণীতি চুড়ান্তের দাবিতে কেরাণীগঞ্জে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বে-সরকারি সেবা সংস্থা বাংলাদেশ তামাক বিরোধি জোট,ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাষ্ট ও কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আজ বৃহস্পতিবার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগরের থানারোড মালোপাড়া মন্দিরের সামনে এ কর্মসূচী পালিত হয়।

কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক ,সৈয়দা শামীমা সুলতানার নেতৃত্বে এসময় অন্যান্যের উপজেলা যুবউন্নয়ণ কর্মকর্তা মো.নজরুল ইসলাম,আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আরশাদ রহমান সপু, খন্দকার ফজিলাতুন নেছা ,স্কুল-কলেজের শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে এনজিও কর্মকর্তাগন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার নিকট একটি স্মারকলিপি পেশ করেন। এসময় কেরাণীগঞ্জের সহকারি কমিশনার(ভুমি)নূরুন নাহারসহ আরো অনেকে উপস্থিত ছিলে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ