তালতলীতে নৌবাহিনীর অভিযান ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরগুনা প্রতিনিধি :

বরগুনার তালতলী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার কেন্দ্রীয় বাজারসংলগ্ন মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,আটককৃতরা হলেন, বরগুনা জেলার পরীর খাল গ্রামের শাহজালালের পুত্র বিল্লাল (২৯)ও ঢাকা মুগদা এলাকার বাসিন্দা মজিদ হাওলাদারের কন্যা রহিমা বেগম (৫০)।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, তালতলী বাজার এলাকায় মাদক বেচাকেনার জন্য কয়েকজন অপরিচিত ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা গাঁজা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে বরগুনা ও ঢাকা জেলায় মাদক সরবরাহ করে আসছেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, নৌবাহিনীর সহায়তায় পরিচালিত এই মাদকবিরোধী অভিযান অত্যন্ত সফল হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ