মোঃ আসাদুজ্জামান (বরগুনা)
বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী নাসির পাটোয়ারীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার গভীর রাতে আট-দশ জনের একটি স্বসস্ত্র ডাকাত দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ডাকাতরা প্রবাসী নাসির পাটোয়ারীর স্ত্রী মনিকা বেগম (৪২), মেয়ে নাহিদা বেগম (২৫), আদুরী আক্তার(২২), ইভা আক্তার (১৯) ও পিতা আনোয়ার হোসেন পাটোয়ারী তার শাশুড়িকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরে থাকা নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং ২টি মোবাইল ফোন নিয়ে যায়।
এছাড়া একই রাতে নাসির পাটোয়ারীর বড় ভাই জসীম উদ্দীনের বাড়িতেও হানা দেয় ডাকাতরা । সেখান থেকে একটি মোবাইল ফোন নিয়ে ঘরের বাহির থেকে তালা লাগিয়ে দরজা আটকে দেয়।
ঘটনার খবর পেয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন, নাসির উদ্দিনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে মর্মে খবর পেয়ে সাথে সাথে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রæত এ ডাকাতির সাথে যারা জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
- দৈনিক আমাদের কণ্ঠ: অপরাধ সংবাদ, প্রকাশিত সংবাদ, সংবাদ শিরোনাম