তুরস্কে ভুমিকম্প : ধসে পড়েছে ১৬টি ভবন, নিহত- ১

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আমাদের কন্ঠ ডেস্কঃ

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেশির প্রদেশে ভয়াবহ ভ‚মিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভুমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ২৯ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, ভুমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালিকেশিরের সিনদিরগি শহরে। সেখানে ৮১ বছর বয়সী এক নারী ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে মারা যান। ভুমিকম্পে ওই অঞ্চলের অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে বলে জানান তিনি। আহতদের অনেকেই দ্রুত চিকিৎসাসেবা পেয়েছেন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভ‚কম্পনটি অনুভুত হয়। ভুমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১১ কিলোমিটার। কম্পন অনুভুত হয়েছে ইস্তানবুলসহ আশপাশের বিভিন্ন শহরে। ঘটনার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতি দিয়ে ভ‚মিকম্পে ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি জানান, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এক্স (সাবেক টুইটার)এ দেওয়া পোস্টে প্রেসিডেন্ট লেখেন, আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন