তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রেজাউল করিম খান (সিরাজগঞ্জ)

সাংবাদিক তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনীদের দ্রæত বিচার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সিরাজগঞ্জে প্রেসক্লাবের উদোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু ও জেলা বাসদের সমন্বয়ক নবকুমার।
সাংবাদিক নেতৃত্ববৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না,প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম,দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এসএম তফিজ উদ্দিন, রেজাউল করিম খান আপ্যায়ন সম্পাদক সিরাজগঞ্জ প্রেসক্লাব, বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকম ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ দাস, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সোহাগ হাসান জয়, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, কামারখন্দ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ