দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement
 
মোঃ শাহ্ আলম মন্ডল (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে বালু বহনকারী ট্রাক্টর উল্টে রাসেল (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার আটপুকুর হাট সড়কের মুক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরটি বদরগঞ্জের নাগেরহাট এলাকা থেকে বালু নিয়ে চিন্তামণি আটপুকুর এলাকায় আনলোড করে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক রাসেলের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন