দিনাজপুরে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ একই পরিবারের ৩ জনসহ নিহত- ৪

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল (দিনাজপুর):
দিনাজপুর সদরের দশ মাইল এলাকায় গম গবেষণা কেন্দ্রের সামনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দিনাজপুর–ঠাকুরগাঁও মহাসড়কে গম গবেষণা কেন্দ্রের সামনে আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশায় থাকা নিহতরা সবাই একই পরিবারের সদস্য। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার খানপুর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা বেগম (৫০), একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী সারজিনা বেগম (৪০) ও মেয়ে সাদিয়া বেগম (১৫)। সম্পর্কে এরা মা, মেয়ে ও নাতনি। অজ্ঞাত পরিচয় এক শিশু (১১)।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের সকলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর দ্রæত ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মৃতদেহ উদ্ধার করেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ