কাদের গনি চৌধুরীর বড় ভাইয়ের জানাজা সম্পন্ন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

চট্টগ্রাম অফিস
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফস্থ শাহী মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা বশিরুল আলম মাইজভাণ্ডারী।

জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের নির্বাচিত জনপ্রতিনিধি সরোয়ার আলমগীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, সাংবাদিক কাদের গনি চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা ওমর ফারুক, সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডরী, সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী, সৈয়দ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডরী, ডা. সৈয়দ নিহাদুল ইসলাম সাইফ মাইজভাণ্ডরী, সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডরীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন। আহমদ গনি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।রাজনৈতিক পোলিং পরিষেবা উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ