মো শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
দিনাজপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর অভিযানে একটি অবৈধ দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাব অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব-১৩ এর সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের অধীন সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল আজ ভোর ৭টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সরস্বতীপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মোঃ মাসুদ রানা (৩০), পিতা: মৃত আইনউদ্দীন এর বসতবাড়ি থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব। সমাজের শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ