নরসিংদীতে পৈত্রিক ভিটায় পাকা বাড়ি করতে গেলে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর মনোহরদী থানাধিন শুকুন্দী ইউনিয়নের দশদোনা মৌজায় পৈত্রিক সূত্রে ১১ শতাংশ জায়গা। যাহার মালিক তিন ভাই, বিগত ৮০ বছর ধরে ভোগদখল করিয়া আসিতেছে। যাহার আর এস খতিয়ান নং ১৭৪ এস আর, দাগ নং ৪১০ এবং ৪১১ বাড়ির পাকা দালান করিতে গেলে পার্শ্ববর্তী বাড়ির মোঃ জাকির হোসেন (৪২) মো: কবির হোসেন (৩০) বাঁধা প্রদান করে। বিগত ২০-১-২০২৬ ইং বাড়ির কাজ করিতে গেলে রাজমিস্ত্রি জাকির হোসেন এবং বাড়ির মেজ ছেলে, খন্দকার মোহাম্মদ মেজবাহ উদ্দিনকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এই মর্মে মনোহরদী থানায় একটি জিডি করা হয়। এর কিছুদিন আগে স্থানীয় সালিশে বর্তমান চেয়ারম্যান মোঃ সাদিকুর রহমান শামীম, বাদী পক্ষের সকল কাগজপত্র পর্যবেক্ষণ করেন এবং বিবাদী পক্ষে কোন প্রকার কাগজপত্র না থাকায়, বাড়ি করায় কোন প্রকার বাঁধা না দেয়ার জন্য বিবাদীকে সতর্ক করেন। কয়েকদফা গ্রাম্যশালীশ অমান্যকারি বিবাদী মোঃ জাকির হোসেন ও মো: কবির হোসেন দলীয় ক্ষমতা দেখিয়ে জায়গার মালিক খন্দকার মোঃ মেজবাহ উদ্দীন ও তাঁর বড়ভাই জয়নাল আবেদিনকে কাজ না করার জন্য নিয়মিত হুমকি ধামকি দিয়ে আসছে। এখন তিনি এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্য অনিরাপত্তায় ভোগছে, যে কোনো মুহূর্তে যে কোন প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবারটি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ