নরসিংদীতে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো রেল কর্তৃপক্ষ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে রেলওয়ের জমিতে থাকা শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে নরসিংদী রেলস্টেশনের পূর্ব পাশের আরশীনগর লেভেলক্রসিং থেকে বাদুয়াচর রেলগেট এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় ভেক্যু দিয়ে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। এর আগে প্রায় এক মাস আগে একইভাবে নরসিংদী রেলস্টেশনের আশেপাশের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ইতিপূর্বে মাইকিং করা হয়েছিল।  তারপরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। বেলা ১১টা থেকে অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান চারদিন অব্যাহত থাকবে। উচ্ছেদের পর পুনরায় দখল করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান পরিচালনায় অংশ নেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও নরসিংদী মডেল থানা পুলিশ, আনসার এবং আইন প্রয়োগকারী সংস্থার লোকজন।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন