নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী সুচির মতবিনিময়

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসউদা আফরোজা হক সুচির পক্ষে মতবিনময় অনুষ্ঠিত হয়েছে। আফরোজা হক সুচীর ঘনিষ্টজনরা জনান, রবিবার রাতে বিএনপি ১৫% নারী মনোনয়নের লক্ষ্যে সারা দেশে ১৫ জনের নাম ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটি সুচির নামটিও প্রচার করেন। বিষয়টি একাত্তর টিভিতে প্রচারের পর পরই চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সুচি সমর্থকদের মাঝে খুশির জোয়ার বয়ে যায়।
আজ সোমবার বিকেল ৪টায় নাচোল মধ্যবাজার হাটচাতালের দলীয় অফিসের সামনে বিএনপির ৩১ দফা প্রচার ও দলীয় প্রচারনার লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি এম.মজিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেক্রেটারী তরিকুল ইসলাম তারিক, সিনিয়র সহসভাপতি মুসলেহুদ্দীন, সহসভাপতি তৌফিকুর রহমান, হাসানুল ইসলাম বেনজিরসহ অন্যান্যরা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ