নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয়প্রাণিসম্পদ সপ্তাহ ওপ্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার উপজেলাপ্রশাসন ও উপজেলাপ্রাণিসম্পদ দপ্তর হাসপাতালের আয়োজনে বেলা ১১টায় উপজেলাপ্রশাসন, উপজেলাপ্রাণিসম্পদ অধিদপ্তর, বিভিন্ন ডেইরি ফার্ম ওপ্রাণিসম্পদ উদ্যোক্তাদের অংশগ্রহনে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকাপ্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে অয়োজকরাপ্রদর্শনী মেলার উদ্বোধন করেন। উপজেলা পল্লীউন্নয়ন অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় উপজেলাপ্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কাওসার আলীর সভাপতিত্বেপ্রদর্শনী মাঠে ৩০টি স্টলের মধ্যে আধুনিকপ্রযুক্তির আলট্রাশনোগ্রাফী, খড় ও ঘাষ কাটার মেশিন, বিভিন্ন রোগবালাই দমনের জন্য ঔষধ এবং উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, খগোস, হাস-মুরগি, টিয়ার স্টল পরিদর্শণ শেষে সমাবেশমঞ্চে আলোচনা হয়। ” দেশীয় জাত, আধুনিকপ্রযুক্তি:প্রাণিসম্পদে হবে উন্নতি” এপ্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনাসভায় স্বাগত বক্তব্যে উপজেলাপ্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কাওসার আলী বলেন, বাংলাদেশের আর্থসামাজি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মোট জিডিপিতে এ খাতের অবদান ১.৮১শতাংশ,প্রবৃদ্ধির হার ৩.১৯ শতাংশ, যেটি অর্থমূল্যে জিডিপির আকার দাড়িয়েছে ৯১ হাজার ৩৬ কোটি টাকা। সভায়প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(অতিঃ দায়িত্ব) সুলতানা রাজিয়া। এসময় অন্যান্যের মাঝে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েশ, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলাপ্রাণিসম্পদ চিকিৎসক ডাঃ মাইদুর রহমান, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ