নাচোল(চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবেযোগদান করেছেন মোঃ গোলাম রব্বানী সরদার । আজ মঙ্গলবার তিনি এ উপজেলায় যোগদান করেন। ৩৭তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৬ নভেম্বর রাস্ট্রপতির আদেশক্রমে সরকারের জনপ্রশাস মন্ত্রনালয় মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন আদেশে তাঁকে পদোন্নতি দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়। আজ মঙ্গল দুপুরে তিনি নাচোলে তাঁর কার্যালয়ে যোগদান করেন। তিনি পৌঁছালে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীগ তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।