নাচোলে পৌর বিএনপির কর্মী সম্মেলন

নাচোলে পৌর বিএনপির কর্মী সম্মেলন
নাচোলে পৌর বিএনপির কর্মী সম্মেলন
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টায় নাচোল ডাকবাংলো চত্বরে পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নাচোল উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম.মজিদুল হক ও সাধারণ সম্পাদক আবু তাহের খোকেন। অনুষ্ঠানের সার্বিক ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক দুরুল হুদা।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ