নাচোলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।
সরকারের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রাপ্ত প্রায় দু’ হাজার পিস কম্বল ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ও তিনি নিজে বেশ কয়েকদিন যাবত রাতদিন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) করেছেন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেনসহ কর্মচারীরা রাতে নাচোল রেল স্টেশন, বাস স্ট্যান্ড ও প্রত্যন্ত গ্রামের অসহায় ও দুস্থ্য শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতররণ করেন। আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে কম্বল পেয়ে হাঁকরইল গ্রামের বিধবা উজলেফা, খোসজান বেওয়া ও প্রতিবন্ধি বেলেনুর বেওয়া প্রতিজন একটি করে কম্বল পেয়ে ইউএনওর জন্য প্রাণ ভরে দোয়া করবেন বলে জানান। এরআগে গতরাতে ইউএনও এবং পিআইও নাচোলরেল স্টেশনে কম্বল বিতরকালে ভ্যানচালক রবিউল ও মশিউর বলেন, শীতোত কম্বল পায়্যা মুর জীবন বাঁচলু। উঁহার লাগি দুয়া করাম বাপু।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ